মাগুরানিউজ.কম:
মাগুরা জেলার সর্বত্র সিটিসেলের গ্রাহকরা চরম বিড়ম্বনার সম্মুখীন হয়ে সেবা থেকে বঞ্চিত হচ্ছে। গত প্রায় দুই সপ্তাহ ধরে গ্রাহকরা কল করতে বা কোন কল রিসিভ করার সুযোগ পারছেন না। মোবাইলে কোন কাজ হচ্ছে না। সেটে নেটওয়ার্ক না থাকায় এ সমস্যায় পড়েছে গ্রাহকরা। এতে গ্রাহকরা চরম ক্ষুব্ধ।
জানা গেছে, মাগুরায় সিটিসেলের বেশ কয়েকটি টাওয়ার রয়েছে। বিদ্যুৎ বিল বাকি, টাওয়ার ভাড়া বাকি, তার ওপর কর্মচারিদের বেতন বাকির কারণে বেহাল দশায় পড়েছে সিটিসেল কর্তৃপক্ষ। বিব্রতকর অবস্থায় পড়েছে এর কর্মী আর ডিলাররা।


