মাগুরানিউজ.কম:
যশোর বোর্ডের এইচএসসি ফলাফল বিচারে বোর্ড শীর্ষ অবস্থানে রয়েছে খুলনা জেলা। আর দশ জেলার মধ্যে সর্বশেষে রয়েছে কুষ্টিয়া জেলা। পাসের হারের ভিত্তিতে যশোর শিক্ষাবোর্ডের তালিকায় এ চিত্র উঠে এসেছে।
মাগুরা জেলার ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮ হাজার ৫০৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৭ হাজার ১১ জন, পাসের হার ৮২ দশমিক ৪৪।
বোর্ডের তথ্য অনুযায়ী, খুলনা জেলা থেকে ৯৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২২ হাজার ৮৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৯ হাজার ৪১৫ জন। এ বছর পাসের হার ৮৭ দশমিক ৯০। পাসের হারের দিক থেকে তারা শীর্ষ অবস্থানে রয়েছে।
আর সবচেয়ে নিচে থাকা কুষ্টিয়া জেলা। এর পাসের হার ৭৩ দশমিক ১৮। এই জেলার ৬৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৪ হাজার ২৩৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১০ হাজার ৪১৬ জন।


