মাগুরানিউজ.কম:
সুখবর জানাতে মিষ্টিমুখ এটাই মাগুরার ঐতিহ্য। পরীক্ষার ভালো ফলাফলে শহরে খুশির বন্যা সাথে মিষ্টি খাওয়ার ধুম। বিষয়টি জানতে শহরের কয়েকটি মিষ্টির দোকানে যোগাযোগ করা হলে মিষ্টি বিক্রেতারা জানালেন, পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ায় মিষ্টি বেশি বিক্রি হচ্ছে। তবে মিষ্টি কেনার তেমন কোনো ভিড় সামলাতে হয়নি। অন্যান্য দিনের মতোই শনিবারও একই রকম দামে মিষ্টি বিক্রি হয়েছে এখানে। প্রকারভেদে প্রতিকেজি মিষ্টি ১৮০ টাকা থেকে শুরু করে চারশ টাকা দরে বিক্রি হয়েছে।


