মাগুরাতে আইটি বিশ্ববিদ্যালয়, তথ্যপ্রবাহ নিশ্চিতে ইনফোলিডার

মাগুরানিউজ.কম:

mnবিশেষ প্রতিবেদকঃ

তৃণমূলের তথ্যপ্রবাহ নিশ্চিত করতে চায় সরকার। আর এ কারণেই ‘তৃণমূলের তথ্যজানালা’ কর্মসূচির আওতায় ইনফোলিডার তৈরী করা হচ্ছে। আজ বুধবার বিকেলে মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে ৩দিন ব্যাপী উদ্যোক্তা-প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার বলেন, সরকার তথ্যপ্রযুক্তিকে গ্রামবাংলা পর্যন্ত সম্প্রসারিত করেছে। বর্তমান সরকারের গৃহীত উদ্যোগে এসব উদ্যোক্তাদের প্রতিবেদন ও ফিচার লিখন এবং ই-কমার্স ও আউটসোর্সিংয়ে দক্ষ করে তোলার জন্য প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা ও সক্ষমতা অর্জন করে তারা গ্রামবাংলার ইতিহাস-ঐতিহ্যসহ সাফল্যের কথা প্রযুক্তির সাহায্যে বিভিন্ন গণমাধ্যমে তুলে ধরবেন। এর মধ্য দিয়ে তারা হয়ে উঠবেন একেক জন ইনফোলিডার।

উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা বলেছেন, ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে অনেক প্রকল্প নিয়ে কাজ চলছে। এর অংশ হিসেবে মাগুরাতে একটি আইটি বিশ্ববিদ্যালয় হবে।

মাগুরার জেলা প্রশাসক জনাব মুহ. মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্যোক্তা-প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান রোস্তম আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডুসহ অন্যরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: