বিশ্বকে দেখাতে চাই আমরাও মেধাবী ও প্রযুক্তিনির্ভর জাতি – এ্যাড. শিখর

মাগুরানিউজ.কম:

mnবিশেষ প্রতিবেদকঃ

আমরা তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে চাই। বিশ্বকে দেখাতে চাই আমরাও মেধাবী ও প্রযুক্তিনির্ভর জাতি।দেশের মোট জনসংখ্যার ৭০ শতাংশই তরুণ। তরুণদের কাজে লাগিয়ে তথ্যপ্রযুক্তিভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। তাই সরকার তথ্য বিপ্লবের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়তে সর্বোচ্চ চেষ্টা করছে।

আজ বুধবার বিকেলে মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘তৃণমূলের তথ্যজানালা’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর।

শিখর বলেন, প্রত্যেক তরণ-তরুণী যাতে তাদের চিন্তা চেতনা দেশের উন্নয়নে কাজে লাগাতে পারে সেজন্য সরকার চেষ্টা করে যাচ্ছে।

প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার। উপস্থিত ছিলেন তথ্য ও প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা।

মাগুরার জেলা প্রশাসক জনাব মুহ. মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্যোক্তা-প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: