কিডস ব্যাগ পেল মাগুরার এএন সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২৫০ ছাত্রী

মাগুরানিউজ.কম:

mnবিশেষ প্রতিবেদকঃ

আজ বুধবার মাগুরা সদর উপজেলার নান্দুয়ালী এএন সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২৫০ জন গরিব ছাত্রীকে শিক্ষাসামগ্রীসহ কিডস ব্যাগ বিতরণ করে রোটারি ইন্টারন্যাশনালের চারটি সংগঠন।
 
দুপুর তিনটায় বিদ্যালয় মিলনায়তনে রোটারিয়ান রবিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কিডস ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল।

রোটারি ক্লাব অব আবর্তন ঢাকা, রোটারি ক্লাব অব আপটাউন ঢাকা, রোটারি ক্লাব অব সুগন্ধা ঝালকাঠি ও রোটারি ক্লাব অব মাগুরার যৌথ উদ্যোগে এ কিডস ব্যাগ বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিজিয়া বেগম, রোটারিয়ান জহিরুল হক, আবির হোসেন, সাইফুর রহমান, আতিকুর রহমান, রোটারি ক্লাব অব মাগুরার অন্যতম প্রতিষ্ঠাতা বাবুল কুরি, বর্তমান সাধারণ সম্পাদক লিটন ঘোষ, সদস্য উত্তম সাহা, খান মাজহারুল হক লিপুসহ অন্যরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: