‘আমার দেশ সোনার দেশ, এখানে জঙ্গিবাদ নয়’ – শ্রীপুরে কামরুল লায়লা জলি, এমপি

মাগুরানিউজ.কম:

mnস্টাফ রিপোর্টারঃ 

মা-বাবারা সব সময় সন্তানের মঙ্গল কামনা করেন। কিন্তু কেবল মঙ্গল কামনাই যথেষ্ট নয়। সন্তানের ভালো চাইলে সবার আগে তার মনটিকে পড়তে হবে। আপনারা প্রত্যেকে নিজেদের সন্তানদের খোঁজখবর রাখুন। সন্তানরা অনৈতিক, জঙ্গি ও সন্ত্রাসী কাজে যাতে জড়িত হতে যাতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে।

বুধবার মাগুরার শ্রীপুর উপজেলা সদরের শ্রীপুর ডিগ্রি কলেজ মাঠে জাতীয় শোক দিবস ও জঙ্গি-সন্ত্রাস বিরোধী সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতায় কামরুল লায়লা জলি এমপি অভিভাবকদের উদ্দেশে একথা বলেন। 

তিনি বলেন, আমার দেশ সোনার দেশ। দেশের প্রতিটি মানুষকে সব সময় এর বিরুদ্ধে সচেতন থাকতে হবে। যার যার অবস্থানে থেকে এর বিরুদ্ধে অবস্থান নিতে হবে।

শ্রীপুর উপজেলা আ’লীগ-এর উদ্যোগে জঙ্গীবাদ ও সন্ত্র্রাসবাদ বিরোধী বিশেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

এ ছাড়াও অনুষ্ঠানে যুব্ ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডঃ শ্রী বীরেণ শিকদার এমপি, মাগুরা-১ আসনের এমপি মে. জে. (অব.) এটিএম আব্দুল ওয়াহহাব, মাননীয় প্রধানমন্ত্রীর এপিএস এ্যাড. সাইফুজ্জামান শিখরসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: