সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : শ্রীপুরে অ্যাড. সাইফুজ্জামান শিখর

মাগুরানিউজ.কম:

maguranews.comস্টাফ রিপোর্টারঃ 

জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব অ্যাড. সাইফুজ্জামান শিখর। একইসঙ্গে তিনি দেশের সচেতন নাগরিকদের চলমান জাতীয় সংকট নিরসনে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখারও আহবান জানান।

আজ মাগুরার শ্রীপুর উপজেলা সদরের শ্রীপুর ডিগ্রি কলেজ মাঠে জাতীয় শোক দিবস ও জঙ্গি-সন্ত্রাস বিরোধী সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।

তিনি বলেন, দেশের মানুষকে শান্তি ও নিরাপদে রাখার জন্যে সরকারের কঠোর পদক্ষেপ নেবে এবং কার্যক্রম আরও জোরদার করা হবে। দেশের প্রতিটি মানুষকে সব সময় এর বিরুদ্ধে সচেতন থাকতে হবে। যার যার অবস্থানে থেকে এর বিরুদ্ধে অবস্থান নিতে হবে।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে আমরা সব অপশক্তিতে পরাজিত করেছি। ২৮টি আন্তর্জাতিক পদকে ভূষিত মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ নিজের পায়ে দাঁড়িয়েছে। আমেরিকা থেকে জন কেরী এসে আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বের ও উন্নয়নের প্রশংসা করছেন।
 
শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এ সমাবেশে শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস বিশ্বাসের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাড. শ্রী বীরেন শিকদার এমপি,  মেজর জেনারেল (অব:) এটিএম আব্দুল ওয়াহহাব এমপি, কামরুল লায়লা জলি এমপি, মাগুরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু , ঝিনাইদহ জেলা অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করীম মিন্টু প্রমূখ।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: