গুজবে কান দিবেন না, নাগরিকদের প্রতি পুলিশের আহ্বান

মাগুরানিউজ.কম:

mnডেস্ক প্রতিবেদনঃ

সন্ত্রাসী হামলার শঙ্কার কথা বলে সম্প্রতি বিভিন্ন সামাজিক মাধ্যমে একটি বার্তা ঘুরে বেড়িয়েছে। তাতে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। তবে পুলিশ বলছে, এটি গুজব। কোনো শঙ্কা তৈরি হলে পুলিশই জনগণকে সতর্ক করবে বলে পুলিশ সদর দপ্তর থেকে গুজবে কান না দেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

 

বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবের মাধ্যমে নিরাপত্তা পরিস্থিতি বিঘ্নিত করা হয়েছে বলে মনে করছে পুলিশ।

আরো বলা হয়, যদি নিরাপত্তা নিয়ে কোনো জটিলতা তৈরি হয়, তবে পুলিশই ব্যবস্থা নিবে এবং নাগরিকদের সচেতন করা হবে। জনসমাগমস্থলে সন্ত্রাসী হামলা হতে পারে বলে যে বার্তা ছড়ানো হয়েছে, তা স্রেফ গুজব। এ ধরনের গুজবে আতঙ্কিত না হতে নাগরিকদের পরামর্শ দিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, কেউ যাতে জননিরাপত্তার জন্য বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে না ছড়ান। কেউ গুজবে বিভ্রান্ত হয়ে বা উদ্দেশ্যমূলকভাবে এ ধরনে গুজব কোনোভাবে প্রচার করেন, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার ঘোষণাও দিয়েছে পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: