মাগুরানিউজ.কম:
চলমান জঙ্গী তৎপরতা, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে মাগুরার মহম্মদপুরের বালিদিয়া বাজারে কমিউনিটি পুলিশিং এর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহষ্পতিবার বিকালে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ্ নির্দেশে জঙ্গী তৎপরতা রোধে সকল জনসাধারনের মাঝে জনসচেতনতা বৃদ্ধি করার লক্ষে কমিউনিটি পুলিশ এ আলোচনাসভার আয়োজন করে।
আলোচনা সভায় উপস্থিত খেকে বক্তব্য রাখেন মহম্মদপুর থানার ওসি (তদন্ত) মোঃ শাখাওয়াত হোসেন, এস.আই সুভাষ চন্দ্র দাম ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
বক্তারা প্রত্যেকের সন্তানের চলাফেরার গতিবিধির উপর নজর রাখতে অনুরোধ করেন এবং অপরিচিত কোন লোকজন এলাকায় আত্মগোপন করলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোর জন্যও অনুরোধ করেন।


