বক্সিং- ২৩ আগস্ট মাগুরাসহ খুলনা বিভাগে প্রতিভা অন্বেষণ কর্মসূচি

মাগুরানিউজ.কম:

mnবিশেষ প্রতিবেদকঃ

জাতীয় ক্রীড়া পরিষদের পৃষ্ঠপোষকতায় বৃহৎ পরিসরে সাত বিভাগের ৬৪ জেলায় অনূর্ধ্ব-১৬ বছরের প্রতিভাবান বক্সার খোঁজার মিশন শুরু করছেন বক্সিং কর্মকর্তারা। ময়মনসিংহ বিভাগ দিয়ে শুরু হবে দেশব্যাপী বক্সিংয়ের প্রতিভা অন্বেষণ কার্যক্রম। আগামী মঙ্গলবার প্রাথমিকভাবে ময়মনসিংহ বিভাগের চারটি জেলায় এই কার্যক্রম শুরু হচ্ছে। পরবর্তীতে দেশের ৬৪ জেলাতেই বক্সিংয়ের প্রতিভা অন্বেষণ করা হবে বলে জানান বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস খান।

পুরুষদের ১১টি এবং মহিলাদের সাতটি ওজন শ্রেনীতে চলবে এই প্রতিভা অন্বেষণ কার্যক্রম। প্রাথমিক বাছাইয়ের পর প্রত্যেক জেলায় নয়দিন করে অনাবাসিক প্রশিক্ষণ ক্যাম্প পরিচালিত হবে। ওই প্রশিক্ষণ শেষে প্রতিভাবান বক্সারদের বাছাই করে জাতীয় পর্যায়ে ৩০ দিনের প্রশিক্ষণে আনা হবে।

দ্বিতীয় পর্যায়ে ঢাকা বিভাগের ১৩টি জেলায় ১০ আগস্ট থেকে শুরু হবে বক্সার অন্বেষণ কার্যক্রম। মঙ্গলবার ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থায় ১৩ জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে এসব তথ্য জানানো হয়।

এরপর পর্যায়ক্রমে ২৩ আগস্ট খুলনা, ২৫ আগষ্ট বরিশাল, ২২ সেপ্টেম্বর রাজশাহী, ২৪ সেপ্টেম্বর রংপুর, ৫ অক্টোবর চট্টগ্রাম এবং ৭ অক্টোবর সিলেট বিভাগের প্রতিভাবান বক্সার অন্বেষণ কার্যক্রম শুরু হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: