মাগুরায় ঘটক হত্যা মামলায় আসামী ১৭, গ্রেফতার ৪

মাগুরানিউজ.কম:

mnস্টাফ রিপোর্টারঃ

মাগুরার মহম্মদপুরের পলাশবাড়ীয়া ইউনিয়নের ভবানিপুর গ্রামে সোমবার রাতে আবদুর রশীদ বিশ্বাস নামের এক ঘটককে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। নিহত আবদুর রশীদ বিশ্বাসের ছেলে আমানুল্লাহ সবুজ বাদি হয়ে ১৭ জনকে আসামী করে মামলাটি করেছেন। মামলা নম্বর ১৪।
এরই মধ্যে মামলার প্রধান আসামী একই গ্রামের ফিরোজ মন্ডলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফিরোজ মন্ডল গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেলে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে। গ্রেপ্তারকৃত অন্যরা হলো-ফরহাদ, রকিব মন্ডল ও মাহমুদা খানম। তাদের প্রত্যেকের বাড়ি ভবানিপুর গ্রামে। বুধবার সকালে তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

উপজেলার ভবানিপুর গ্রামের আবদুর রশীদ বিশ্বাস ও ফিরোজ মন্ডলের মধ্যে বিয়ের ঘটকালির দেনা-পাওনা নিয়ে বিরোধ চলে আসছিলো। পূর্ববিরোধের জেরে ঘটনার রাতে প্রতিপক্ষের হাতে খুন হন বিয়ের ঘটক আবদুর রশীদ বিশ্বাস।

মামলার তদন্তকারি কর্মকর্তা ও থানার এসআই সুভাষ চন্দ্র দাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনার পর থেকেই এলাকায় পুলিশ মোতায়ন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: