মাগুরানিউজ.কম:

অস্ট্রেলিয়ার সাথে বিশ্বকাপ বাছাই পর্বের খেলা বাংলাদেশ ফুটবল দলের। আর সেই খেলার জন্য ফুটবল দলকে সাহস জোগালেন মাগুরার ২৪ ঘন্টার সংবাদমাধ্যম ‘মাগুরানিউজ’ পরিবার । আর সেই সাথে দিলেন সমর্থন।
বাংলাদেশের আজকের ম্যাচটি যখন বাংলাদেশের ইতিহাসের অন্যতম বড়, তখন উৎসাহ না জুগিয়ে উপায় আছে! পার্থে আজ বিকেলের এই ম্যাচের আগে ‘মাগুরানিউজ’ সম্পাদক রাজীব মিত্র জয় তাই শুভকামনা জানিয়েছেন মামুনুলদের।
“বাংলাদেশ ফুটবল দল অস্ট্রেলিয়া ফুটবল দলের বিপক্ষে ফিফা বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলছে। পুরো জাতির চোখ এখন তোমাদের ওপর! ‘মাগুরাবাসী’ ও ‘মাগুরানিউজ’ তোমাদের শুভকামনা জানায়। আমাদের গর্বিত করো!-” শুভেচ্ছাবার্তায় এভাবেই অভিব্যক্তি ব্যক্ত করেছেন ‘মাগুরানিউজ’ সম্পাদক।

