মাগুরা শহর কালীমন্দিরে অনুপ্রবেশকারী ৩ যুবক আটক!

মাগুরানিউজ.কম:

mnবিশেষ প্রতিবেদকঃ

মাগুরা শহর কালী মন্দিরে অনুপ্রবেশকারী সন্দেহভাজন ৪ যুবককে সনাক্ত করে ৩ যুবককে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ তাদের আটক করে বলে জানা গেছে।

পুলিশ সুত্র জানায় আটককৃতরা হচ্ছেন, মাগুরা সদরের কাশিনাথপুর গ্রামের কেরামত মোল্লার পুত্র সুমন আহম্মেদ (২৫), সদর উপজেলার রায়গ্রামের ওহাব মোল্লার পুত্র শাহাবউদ্দিন (২০) ও শহরের পারলা বেলতলা এলাকার আকাশ (২২)।

সনাক্ত হওয়া অপর যুবক সদর উপজেলার মির্জাপুর গ্রামের বাবুল লস্করের পুত্র শাহাব উদ্দিন লস্কর (২০)।

আটককৃতদের মধ্যে সুমন সদরের আবালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এমএলএসএস পদে চাকুরীরত, আকাশ বেকারী ব্যবসায়ী, শাহাবুদ্দিন ও সনাক্ত হওয়া অপর যুবক সাহাবউদ্দিন লস্কর মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের এইচএসসির ছাত্র।

পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জানান, সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ কালীমন্দিরে অনুপ্রবেশকারী সুমন আহম্মেদকে সনাক্ত করে রাত ৮ টার দিকে তার নিজ গ্রাম থেকে আটক করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী অপর তিন যুবককে সনাক্ত করে মাগুরা শহরের জামরুলতলা এলাকা থেকে রাত সাড়ে ৮ টার দিকে অপর দুইজনকে আটক করে পুলিশ।

পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন জানিয়েছে সে তার অসুস্থ মায়ের জন্য কালীমন্দিরের পুরোহিতের কাছে তদবির আনতে গিয়েছিলো। অাটককৃতদের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ ও তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সোমবার রাতে পায়জামা-পাঞ্জাবি পরা ও মুখে দাড়িয়ালা ব্যাগ হাতে সন্দেভাজন এক যুবক মাগুরা শহরের কেন্দ্রীয় কালিবাড়িতে প্রবেশ করে। এ সময় তার সাথে আসা তিনজন মন্দিরের বাইরে অবস্থান করছিল।

মন্দিরের ভেতরে ঢোকা সন্দেহভাজন ওই যুবক তাবিজ ও তদবির নেওয়ার কথা বলে মন্দিরের  সামনে থাকা সমর কুমার নামে স্থানীয় এক দর্শনার্থীর কাছে পুরোহিত পরেশ মজুমদারের খোঁজ-খবর নিতে থাকেন। এ নিয়ে শহরবাসীর মধ্যে ভীতি সৃষ্টি হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: