পুলিশ সুপার পদে বদলি ও পদোন্নতি

মাগুরানিউজ.কম:

mnওয়েব ডেস্কঃ 

বিসিএস পুলিশ ক্যাডারের পুলিশ সুপার পদে ২১ কর্মকর্তাকে বদলি ও পদোন্নতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

মঙ্গলবার (১২ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। উপসচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন স্বাক্ষরিত পুলিশ সদর দফতরের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বদলি ও পদোন্নতি পাওয়া পুলিশ কর্মকর্তাদের মধ্যে ডিএমপির উপ-পুলিশ কমিশনার শাহ মিজান শাফিউর রহমানকে ঢাকার পুলিশ সুপার পদে, ঢাকার গোয়েন্দা শাখার বিশেষ পুলিশ সুপার মো. মনিরুজ্জামানকে সিলেটে, ময়মনসিংহের মঈনুল হককে নারায়ণগঞ্জে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার নুরুল ইসলামকে ময়মনসিংহে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মাহবুব আলমকে টাঙ্গাইলে, পুলিশ সদর দপ্তরের এআইজি আনিসুর রহমানকে মেহেরপুরে, বান্দরবানের মিজানুর রহমানকে রংপুরে, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সঞ্জিত কুমার রায় পদোন্নতি পেয়ে বান্দরবানে, ঝিনাইদহের আলতাফ হোসেনকে সাতক্ষীরায় ও গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান পদোন্নতি পেয়ে ঝিনাইদহে বদলি হয়েছেন। 

এছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র উপ-পুলিশ কমিশনার মোয়াজ্জোম হোসেন ভূঁঞাকে রাজশাহীতে, সিলেটের পুলিশ সুপার নূরে আলম মিনাকে চট্টগ্রামে, বাগেরহাটের এসপি নিজামুল হক মোল্যাকে খুলনায়, ঢাকা রেলওয়ে রেঞ্জের এসপি পংকজ চন্দ্র রায়কে বাগেরহাটে, লালমনিরহাটের এসপি টি এম মোজাহিদুল ইসলামকে চাঁপাইনবাবগঞ্জ, রংপুর আর আর এসের কমান্ড্যান্ট এস এম রশিদুল হককে লালমনিরহাটে, মেহেরপুরের এসপি হামিদুল আলমকে দিনাজপুরে, দিনাজপুরের এসপি রুহুল আমিনকে পুলিশ সদর দপ্তরে এআইজি পদে, ডিএমপির অতিরিক্ত পুলিশ উপকমিশনার মোহাম্মদ জায়েদুল আলমকে মুন্সিগঞ্জে, মুন্সিগঞ্জের বিপ্লব বিজয় তালুকদারকে নাটোরে এবং নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জিকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার করা হয়েছে।

এর মধ্যে ময়মনসিংহে দুটি সংসদীয় আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ অনুযায়ী নির্বাচন সম্পন্ন হওয়ার পর নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ পুলিশ সুপারের বদলি কার্যকর হবে। একইভাবে দিনাজপুরে ঘোড়াঘাট পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা ২০১০ অনুসারে এই এলাকার নির্বাচন পরবর্তী বদলি কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: