আবারো মেসি….

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদকঃ

ঢাকা: ২৩ দিনের জমজমাট লড়াই শেষে ২৬ জুন পর্দা নেমেছে কোপা আমেরিকার। আসরটিতে চ্যাম্পিয়ন হয়েছে চিলি। ফাইনালে তারা পরাস্ত করেছে আর্জেন্টিনাকে, টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে। তৃতীয় ও চতুর্থ স্থান অধিকার করেছে যথাক্রমে কলম্বিয়া ও যুক্তরাষ্ট্র।

সদ্য সমাপ্ত শতবর্ষী কোপা আমেরিকার আসরটির সেরা একাদশ প্রকাশ করা হয়েছে। সেখানে চ্যাম্পিয়ন চিলির ৮ জন খেলোয়াড় স্থান পেয়েছেন। রানার্স-আপ আর্জেন্টিনার খেলোয়াড় রয়েছেন ৩ জন। এটা বলার অপেক্ষা রাখে না যে জায়গা হয়নি অন্য কোনো দলের খেলোয়াড়ের।

mn

প্রকাশিত কোপা আমেরিকার একাদশের আক্রমণভাগের খেলোয়াড়ের ভূমিকায় রয়েছেন লিওনেল মেসি। অপর দুই ফরোয়ার্ড হলেন এদুয়ার্দো ভারগাস, অ্যালেক্সিস সানচেজ। আর্জেন্টাইনদের মধ্যে রক্ষণভাগের তিন জনের একজন হয়েছেন নিকোলাস ওতামেন্দি। আর মিডফিল্ডার হিসেবে একাদশে রয়েছেন হাভিয়ের মাসচেরানো।

কোপা আমেরিকার সেরা একাদশ:

গোলরক্ষক: ক্লদিও ব্রাভো (চিলি)

ডিফেন্ডার: মাওরিসিয়ো ইসলা (চিলি), গ্যারি মেডেল (চিলি), জিন বিসিজুর (চিলি) ও নিকোলাস ওতামেন্দি (আর্জেন্টিনা)

মিডফিল্ডার: আরতুরো ভিদাল (চিলি), চার্লস আরানগুয়েজ (চিলি) ও হাভিয়ের মাসচেরানো (আর্জেন্টিনা)

ফরোয়ার্ড: এদুয়ার্দো ভারগাস(চিলি), অ্যালেক্সিস সানচেজ (চিলি)ও লিওনেল মেসি (আর্জেন্টিনা)।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: