সেখানেই সোনার খনি…. প্রতি গোয়ালেই ‘গোল্ড সল্ট’!

মাগুরানিউজ.কমঃ

mnওয়েব ডেস্কঃ

প্রাচীনকাল থেকে গোমূত্র বিভিন্ন ওষুধ তৈরির কাজে লাগানো হয়। কিন্তু গোমূত্রে সোনা! কখনও শুনেছেন? হ্যাঁ, ভারতের গুজরাটের গিরে জুনাগড় কৃষি বিশ্বিদ্যালয়ের এক দল বিজ্ঞানী এই দাবি করেছেন।

৪০০ গরুর মূত্রের নমুনা পরীক্ষা করানো হয়েছিল জুনাগড় কৃষি বিশ্ববিদ্যালয়ের ফুড টেস্টিং ল্যাবোরেটরিতে। সেখানেই দেখা গেছে এক লিটার মূত্রে ৩ থেকে ১০ মিলিগ্রাম পর্যন্ত সোনা রয়েছে।

গোলাকিয়া বলছেন, গোমূত্রের মধ্যে আয়নিত অবস্থায় রয়েছে এই মূল্যবান ধাতুটি। যাকে গোল্ড সল্ট বলা হয়। যা জলে সহজেই মিশে যায়। এ ক্ষেত্রেও তাই হয়েছে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা।

জুনাগড় কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনলজি বিভাগের প্রধান ড. বি এ গোলাকিয়ার নেতৃত্বে এক দল গবেষক এই নিয়ে কাজ করেছেন। গোমূত্র পরীক্ষা করতে তারা ব্যবহার করেছেন গ্যাস ক্রোমাটোগ্রাফি মাস স্পেকট্রোমেট্রি। ড. বি এ গোলাকিয়া জানিয়েছেন গো-মূত্র থেকে সোনা বের করা সম্ভব এবং তাকে রাসায়নিক পদার্থের সাহায্যে তা ঘনীভূত করাও সম্ভব। 

গবেষকরা গিরের মহিষ, ছাগল এবং ভেড়ার মূত্রও পরীক্ষা করেন। কিন্তু সেগুলোতে কোনো কিছুই মেলেনি। একমাত্র গোমূত্রেই সোনা দ্রবীভূত অবস্থায় রয়েছে, এটা প্রমাণিত বলে দাবি গোলাকিয়ার। তিনি বলেন, ‘এবার দেশের ৩৯টি বিভিন্ন প্রজাতির গরুর মূত্র পরীক্ষা করে দেখা হবে, তাতেও সোনা রয়েছে কি না।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: