পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় হাজিপুরের দুই যুবক আটক

mnমাগুরানিউজ.কম:  ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর এলাকা থেকে অনিক মিয়া (২৪) ও রকি হোসেন (২৫) নামে দুই ভুয়া পুলিশকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

সোমবার সকালে এ ঘটনা ঘটে। আটক অনিক মিয়া মাগুরা সদর উপজেলার হাজিপুর গ্রামের বটু মিয়ার ছেলে ও রকি হোসেন একই গ্রামের নান্টু জোয়ার্দ্দারের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান মাগুরা নিউজকে জানান, পুলিশ পরিচয় দিয়ে ওই দুই যুবক ঝিনাইদহের হাটগোপালপুর বাজার এলাকায় চাঁদাবাজি করে আসছিল এমন খবর পায় পুলিশ। সকালে ওই এলাকার মাসুদ নামে এক যুবকের কাছ থেকে ৩শ টাকা নিলে এলাকাবাসী তাদের আটক করে। পরে হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জিয়ারুল ইসলাম তাদের আটক করে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: