মাগুরা শহরে চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

mnমাগুরানিউজ.কম: মাগুরা জেলা প্রশাসন ও রোডস এন্ড হাইওয়ে আজ সকাল থেকে মাগুরা সংলগ্ন মহাসড়কে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে।

বিপুল সংখ্যক পুলিশ ও লেবারসহ জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ এ অভিযান পরিচালনা করছেন।

সকাল ১০ টা থেকে এ অভিযানে মহাসড়কের ঢাকা রোড থেকে সড়কের দুপাশের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করে। মহাসড়কের পুলিশ লাইন পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানা গেছে। এ রিপোট লেখা পর্যন্ত অভিযানটি স্টেডিয়াম গেট এলাকায় অভিযানরত ছিলো।

এছাড়াও অভিযান পরিচালনা কালে ঐ সড়কে তিনটি গাড়ী থেকে ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ মাগুরা নিউজকে জানিয়েছেন, সরকারি স্থাপনায় দখলদারদের দখলদারিত্বের কারণে যেসব বিনোদনকেন্দ্র ও রাস্তাঘাট সাধারণ মানুষের চলাচলের অনুপযোগী হয়ে উঠেছিল সেগুলি ধারাবাহিকভাবে জঞ্জালমুক্ত করছে জেলা প্রশাসন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: