মাগুরা-যশোর মহাসড়কে সড়ক দূর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে তিন

মাগুরানিউজ.কমঃ
 
mnবিশেষ প্রতিবেদকঃ

একে ট্রাভেলসের একটি পরিবহনের সাথে গরুবাহী নসিমনের সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত ও দুইজন আহত হয়েছে। এসময় মারা গেছে নসিমনে থাকা চারটি গরু। রবিবার সন্ধ্যার পর যশোর-মাগুরা মহাসড়কের খাজুরা বাজারের নিকটে পুলেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এদিকে নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৩ জনে এসে দাড়িয়েছে। ৩ গরুর ব্যাপারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। 

আজ রবিবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে হতাহত পাঁচজনই নসিমনের যাত্রী ছিলেন। এ দুর্ঘটনায় নসিমনে থাকা চারটি গরুই মারা গেছে।

নিহত তিন গরু ব্যাপারী হলেন—ইসহাক (৬০), লাল্টু (৪০) ও জাহাঙ্গীর (৪৫)। তাঁদের মধ্যে ইসহাক ও লাল্টু মাগুরার শালিখা উপজেলার পোড়াগাছি গ্রামের আহমেদ পাটোয়ারীর ছেলে। আর জাহাঙ্গীরের বাড়ি শালিখা উপজেলার হাজামবাড়ি গ্রামে। 

নিহত ব্যক্তির স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, ওই পাঁচজন গরু নিয়ে মাগুরা যাচ্ছিলেন। পথে যশোরমুখী একে ট্রাভেলসের যাত্রীবাহী একটি যাত্রীবাহী বাস নছিমনটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইসহাক ও লাল্টু নিহত হন। পরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৯টার দিকে মারা যান জাহাঙ্গীর।

দুর্ঘটনার সময় নছিমনে থাকা গুরুতর আহত আশরাফুলকে মাগুরা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর সিরাজুল ইসলামকে শালিখা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সিরাজুলের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: