মাগুরাতে শিল্পনগরী স্থাপন করা হবে

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদকঃ

আজ রবিবার জাতীয় সংসদের একাদশতম অধিবেশনে বেগম খোরশেদ আরা হকের (মহিলা আসন-৫০) এক প্রশ্নের জবাবে দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে শিল্প এলাকা স্থাপিত হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এরআগে সকাল ১০টা ৫৫ মিনিটে স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রেক্ষিতে জেলা ও উপজেলা মাস্টারপ্লানে কোন স্থানে শিল্প এলাকা স্থাপিত হবে তা চিহ্নিত করার বিষয়ে বিসিক থেকে ২০১৫ সালে ১৮ জুন জেলা প্রশাসকগণকে চিঠি দেয়া হয়েছে। জেলা প্রশাসকগণের কাছ থেকে এ বিষয়ে তথ্য পাওয়ার পর কার্যক্রম গ্রহণ করা হবে।

খুলনা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমানের এক প্রশ্নের জবাবে তিনি জানান, শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশেন (বিসিক) কর্তৃক দেশের সকল জেলায় সম্ভাব্যতা যাচাইপূর্বক শিল্পাঞ্চল স্থাপনের পরিকল্পনা রয়েছে।

এরই ধারাবাহিকতায় এ পর্যন্ত দেশের ৫৯টি জেলায় ৭৮টি শিল্পনগরী স্থাপিত হয়েছে। বাকী জেলাগুলোর মধ্যে ঝালকাঠি ও বরগুনা জেলায় শিল্পনগরী স্থাপনের কাজ চলছে। পরবর্তীতে বান্দরবান, মাগুরা ও নড়াইল জেলায় সম্ভাব্যতা যাচাই সাপেক্ষে শিল্পনগরী স্থাপন করা হবে।

 

এর আগে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এটিএম আব্দুল ওয়াহ্হাব জাতীয় সংসদে মধুমতী নদীর পশ্চিম তীরে ঢাকা-মাগুরা মহাসড়কের পার্শ্বে কছুন্দি ইউনিয়নে ৪০০ একর খাস জমিতে জরুরী ভিত্তিতে ইপিজেড প্রতিষ্ঠার আবেদন জানিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: