মাগুরানিউজ.কমঃ
সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ ১১৪টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে শিক্ষার্থী ভর্তির ফল প্রকাশ করা হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ( www.techedu.gov.bd) এই ফল পাওয়া যাবে।
রবিবার দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন। এ সময় তিনি ল্যাপটপের মাধ্যমে তিন শিক্ষার্থীর ট্রাকিং নম্বর এন্ট্রি করেন।
মন্ত্রী বলেন, ফল প্রকাশ হয়েছে। আজ থেকে মেধাতালিকা অনুযায়ী ভর্তি কার্যক্রম শুরু হলো, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।
তিনি বলেন, আবেদনকারী শিক্ষার্থীর মোবাইল নম্বরে ফল জানিয়ে দেওয়া হবে। আর অপেক্ষমাণ তালিকা ধরে ২ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত ভর্তি করা হবে। আগামী ১৬ আগস্ট ক্লাস শুরু হবে।


