আ.লীগের সভাপতি পদে শেখ হাসিনার ৩৫ বছর

মাগুরানিউজ.কমঃ

mnডেস্ক প্রতিবেদনঃ

দেশের সব চেয়ে পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতি হিসেবে সবচেয়ে বেশি সময় ধরে আছেন দলটির বর্তমান সভাপতি শেখ হাসিনা। ১৯৮১ সালে জাতীয় ও দলীয় ঐক্যের প্রতীক হিসেবে তাকে (শেখ হাসিনাকে) সভাপতি হিসেবে প্রথমবার নির্বাচিত করা হয়। সেই থেকে এখন পর্যন্ত তিনি দলটির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরে সবচেয়ে বেশি সময় দলটির সভাপতি ছিলেন দলটির প্রতিষ্ঠাতা সভাপতি মওলানা আবদুল হামিদ খান ভাসানী। ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে ১৯৫৭ সাল পর্যন্ত তিনি সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর তিনি আওয়ামী লীগ ছেড়ে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) নামে একটি রাজনৈতিক দল গঠন করেন।

মওলানা আবদুল হামিদ খান ভাসানী পর আওয়ামী লীগের সভাপতি হিসেবে বেশি সময় দায়িত্ব পালন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ১৯৬৬ সালের কাউন্সিলে দলের সভাপতি পদে নির্বাচিত হন। ১৯৭৪ সাল পর‌্যন্ত তিনি দলটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর ৭৪ সালে তিনি সভাপতির পদ ছেড়ে দেন। তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে শেখ মুজিবুর রহমান সবচেয়ে বেশি সময় দায়িত্ব পালন করেছেন। ১৯৫৩ সালে থেকে ১৯৬৬ সাল পর্যন্ত তিনি সাধারণ সম্পাদক ছিলেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: