মাগুরায় নির্মম পাশবিকতার শিকার ১১ বছরের এতিম শিশু

মাগুরানিউজ.কমঃ

mnডেস্ক প্রতিবেদনঃ

মাগুরার মহম্মদপুরের যশবন্তোপুর গ্রামে ১১ বছর বয়সী এক এতিম শিশু নির্মম পাশবিকতার শিকার হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। ওই গ্রামের মন্নু জমাদ্দার (৪০) নামের এক ব্যক্তি পাটক্ষেতে শিশুটিকে পাশবিক অত্যাচার করে বলে অভিযোগ। মন্নু ওই গ্রামের মৃত: ওছেল জমাদ্দারের ছেলে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে বৃহস্পতিবার সকালে মাগুরা সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

জানা যায়, ঘটনার দিন দুপুরে ছাগলকে খাওয়ানোর জন্য ওই শিশুর বাড়ির পার্শ্বে পাটক্ষেতে যায় পাতা ছিড়তে। পাটক্ষেতে একা পেয়ে একই গ্রামের মন্নু জমাদ্দার তাকে পাশবিক অত্যাচার করে। মেয়ের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গেলে পালিয়ে যায় ধর্ষক। এতিম ওই শিশু যশোবেন্তাপুর গ্রামের নানা বাড়িতে থাকতো।

এ ঘটনায় ধর্ষিতার চাচা বকুল মিয়া বাদি হয়ে বুধবার রাত সাড়ে ১০ টার দিকে থানায় মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ২১। মহম্মদপুর থানার ওসি রিয়াজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
%d bloggers like this: