পদত্যাগের ঘোষণা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ক্যামেরনের

মাগুরানিউজ.কমঃ
mnঅনলাইন ডেস্কঃ
গণভোটে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে রায় আসার পর পদত্যাগের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
 

শুক্রবার গণভোটের চূড়ান্ত ফল ঘোষণার পর ডাউনিং স্ট্রিটের সরকারি বাসভবনের বাইরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে এক বিবৃতিতে ডেভিড ক্যামেরন বলেন, আগামী অক্টোবরের মধ্যে তিনি পদত্যাগ করবেন।

প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের নেতৃত্বে রাজনৈতিক মহলের বিরাট অংশ যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নে থেকে যাওয়ার পক্ষে ছিল। সে অনুযায়ী ব্যাপক প্রচারণাও চালায় তারা।

তবে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের আহ্বান উপেক্ষা করে বৃহস্পতিবারে গণভোটে যুক্তরাজ্যবাসী ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে রায় দেয়।

বৃহস্পতিবারের গণভোট শেষে ভোট গণনায় দেখা যায়, যুক্তরাজ্যের ইইউ ছাড়ার পক্ষে ভোট পড়েছে ৫১ দশমিক ৯ শতাংশ। আর ইইউতে থাকার পক্ষে পড়েছে ৪৮ দশমিক ১ শতাংশ ভোট।

ফলে ৪৩ বছর একসঙ্গে পথচলার পর ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাচ্ছে যুক্তরাজ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: