মাগুরায় পরিত্যক্ত অবস্থায় ট্রাক বোঝাই কোটি টাকার ভারতীয় থ্রিপিস!

মাগুরানিউজ.কমঃ

mবিশেষ প্রতিবেদকঃ

মাগুরায় প্রায় কোটি টাকার ভারতীয় থ্রিপিসসহ একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। ঢাকা-খুলনা সড়কের মাগুরা শহরের পিটিআই স্কুলের সামনে পরিত্যক্ত একটি ট্রাক থেকে এসব থ্রিপিস জব্দ করে মাগুরা সদর থানা পুলিশ।

সদর থানার ওসি আজমল হুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা হাইওয়ে সড়কের পিটিআই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ট্রাক জব্দ করে পুলিশ।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে  প্রশাসনের একাধিক দায়িত্বশীল ব্যক্তির উপস্থিতিতে ওই ট্রাকে থাকা ছয়টি বড় কাঠের কার্টন ভেঙে তার ভেতর থেকে ২ হাজার ৯০০ পিস ভারতীয় থ্রিপিস উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় কোটি টাকা।

এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলা হয়েছে। ট্রাক ও অবৈধ থ্রিপিসের মালিকানা নিশ্চিতের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: