মাগুরানিউজ.কমঃ
মাগুরার সুমিষ্ট ডাব ঢাকাবাসীরও তৃষ্ণা মেটাচ্ছে। সারা বছরই ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে মাগুরা থেকে ডাবের চালান যেতে দেখা যায়। মাগুরার আমড়া, লেবুর পাশাপাশি ডাবেরও সারাদেশেই অনেক কদর রয়েছে। দেশের বিভিন্ন স্থানের পাইকাররা মাগুরা থেকে ডাব সংগ্রহ করেন।


