সাভারে আজ সাকিবের দিন, মাগুরায় টিভির সামনে ভক্তদের উচ্ছাস

মাগুরানিউজ.কমঃ
mnঅনলাইন ডেস্কঃ

আইপিএলে ব্যর্থ মৌসুম কাটিয়ে দেশে ফিরেই আবার চওড়া হয়ে উঠেছে সাকিবের ব্যাট। প্রায় প্রতি ম্যাচেই বল ও ব্যাট হাতে জ্বলে উঠছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আজ সাভারে জিতলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে রুপগঞ্জের, আর সৌম্য-মিথুনের দলকে হারাতে পারলে শিরোপা লড়াইয়ে টিকে থাকবে সাকিব-তামিমের আবাহনী।

এমন সমীকরণের ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচটা নিজেদের দিকে নিয়ে আসেন সাকিব। পরে ৫ উইকেট নিয়ে জয়ে সমান অবদান রেখেছেন সৈকতও। সাভারের বিকেএসপিতে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৬০ রানে হারিয়েছে আবাহনী। এই জয়ে লীগ শিরোপার আশা ভালোভাবেই টিকিয়ে রাখলো আবাহনী।

মোসাদ্দেক হোসেন সৈকতের ৫৫ বলে ৭৩ আর সাকিবের ৫৭ বলে ৬৬ রানের ঝড়ে ২৯০ রানের হৃষ্টপুষ্ট সংগ্রহ গড়েছে আবাহনী। এর আগের ম্যাচে মোহামেডানের বিপক্ষেও ঝড় তুলেছিলেন সাকিব আল হাসান। সেদিন ২৪ বলে করেছিলেন ৫৭ রান। আজ আবার সেই বিকেএসপিতে খিলখিলিয়ে উঠলো সাকিবের ব্যাট। ৬টি চার ও ২টি ছক্কা ছিল সাকিবের ইনিংসে।

মোহামেডানের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন সাকিব। আজ ২ উইকেট নিয়েছেন সাকিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: