আজ মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- একটি স্বপ্নের অপমৃত্যু: আর ফিরবে না বান্দরবানের পাহাড়ি রাস্তায় হারিয়ে যাওয়া শ্রীপুরের তাজিম
- গড়াই নদীর তীব্র ভাঙন: ফসলি জমি বিলীন, হুমকিতে কোদলা গ্রামের ৫০০ পরিবার
- শ্রীপুরে আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক
- শ্রীপুরে তিন হাজার মিটার চায়না দোয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
- শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত
- শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
মাগুরানিউজ.কমঃ
রাজধানী ঢাকাসহ সারাদেশে আজ রবিবার বিকেলে এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালন করেছে ক্ষমতাসীন আওয়ামীলীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।
মাগুরায় গুপ্তহত্যা, জঙ্গিবাদ ও গুমের প্রতিবাদে এই মানববন্ধন শহরের চৌরঙ্গী মোড়ে থেকে কলেজ রোড জুড়ে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আওয়ামীলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, জাসদ, ওয়াকার্স পার্টিসহ ১৪ দলের নেতা-কর্মীদের পাশাপাশি জেলার বীর মুক্তিযোদ্ধারা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামলীগের সভাপতি তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডু, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল ফকির, জেলা ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক অধ্যক্ষ কাজী ফিরোজ, জেলা জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, জেলা মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার আব্দুর রহমান, সদর উপজেলা কমান্ডার জহুর-ই-আলম, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বিপু, জেলা ছাত্রলীগ সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান প্রমুখ।
বক্তারা বিএনপি-জামায়াত খুন, গুম, গুপ্তহত্যা, নাশকতা করে দেশকে বিশ্বের কাছে জঙ্গি রাষ্ট্র প্রমাণের চেষ্টা চালাচ্ছে। তাদের এই অপতৎপরাতার বিরুদ্ধে সাধারণ মানুষকে সাথে নিয়ে ১৪ দলের নেতা-কর্মীদের রুখে দাড়ানোর আহবান জানান।
বক্তারা এসময় এ সকল অপরাধীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তির প্রদানের জন্য সরকারের প্রতি আহবান জানান।


