মাগুরানিউজ.কমঃ
২০১৬-১৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি শুরু হয়েছে মাগুরার কলেজগুলোতে। অনলাইন আবেদনের ভিত্তিতে প্রকাশিত মেধা তালিকা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থী ও অভিভাবক। এছাড়া, বোর্ড নির্ধারিত ফির চেয়ে বেশি টাকা আদায়েরও অভিযোগ পাওয়া গেছে কয়েকটি কলেজের বিরুদ্ধে।
আকাশ ছোয়া স্বপ্ন নিয়ে, কলেজে ভর্তি হচ্ছে শিক্ষার্থীরা। মেধা তালিকা অনুযায়ী ভর্তি করছে কলেজ।
ভর্তির জন্য প্রকাশিত মেধা তালিকা নিয়ে বিভ্রান্তিতে অনেক শিক্ষার্থী ও অভিভাবক। তাদের অভিযোগ, অনিয়ম হয়েছে তালিকা করার সময়ই।


