মাগুরায় সড়ক দুর্ঘটনায় সরকারী কলেজে অনার্স পড়ুয়া ছাত্রী নিহত, আহত ২

মাগুরানিউজ.কমঃ

mnষ্টাফ রিপোর্টার-

আজ দুপুরে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অনার্স প্রথম বর্ষের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। মাগুরা-যশোর সড়কের কেচুয়াডুবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কলেজ ছাত্রীর নাম সরস্বতী বালা। এ সময় আহত হয়েছেন আরো ২ জন।

মাগুরা হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে সরস্বতী ও তার মামী বুলু মন্ডল পারিবারিক কাজে কেচুয়াডুবি থেকে আড়পাড়া বাজারে যাওয়ার জন্য ব্যাটারী চালিত ভ্যানে ওঠেন। এ সময় যশোর থেকে মাগুরামুখী একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দিলে তারা ২ জন গুরুতর আহত হন। ভ্যানচালকও আহত হন। পরে তাদের মাগুরা সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক সরস্বতীকে মৃত ঘোষনা করেন। দুর্ঘটনায় আহত বুলু মন্ডল ও ভ্যানচালক কিবরিয়াকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সরস্বতী ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার বুজিতলা গ্রামের তপন বালার মেয়ে। সে মাগুরা সদরের কেচুয়াডুবি গ্রামে মামা বাড়িতে থেকে লেখা-পড়া করছিল বলে আহত মামী বুলু মন্ডল জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: