মাগুরানিউজ.কমঃ
দেশের প্রথম ডিজিটাল জেলা যশোর থেকে যাত্রা শুরু করল ভার্চুয়াল জাদুঘর। এতে মুক্তিযুদ্ধের সময় ত্যাগ-তীতিক্ষার গল্প, অস্তিত্বের গল্প, ইতিহাসের গল্পসহ হাজারও ছবি-স্মারক। শুক্রবার সকাল সাড়ে দশটায় যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ভেকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে এ কর্মসূচির উদ্বোধন করেন যশোর জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর।


