নতুন রূপে মেসেঞ্জার

মাগুরানিউজ.কমঃ

mnডেস্ক রিপোর্ট-

নতুন করে মেসেঞ্জারকে সাজাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। নতুন নকশা ছাড়াও এতে ফিচার হিসেবে যুক্ত হচ্ছে ‘হোম’, ‘বার্থডে রিমাইন্ডারস’, ‘সার্চ বার’, ‘ফেভোরিটস’–এর মতো সুবিধা।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, চ্যাট বা আলাপচারিতা আরও সহজ করতে নতুন নতুন ফিচার যুক্ত হচ্ছে মেসেঞ্জারে। এটাকে আরও সহজ করতে ও প্রাসঙ্গিক তথ্য উপস্থাপন করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্তমানে ৯০ কোটির বেশি ব্যবহারকারী মেসেঞ্জার অ্যাপটি ব্যবহার করছেন।

ফেসবুকে নতুন যেসব ফিচার আসছে, এর মধ্যে একটি হচ্ছে ‘অ্যাকটিভ নাউ’ নামের বিভাগটি। যাঁরা অনলাইনে আছেন, এ বিভাগ থেকে তাঁদের তালিকাটা দেখা যাবে। এ ছাড়া বন্ধুদের জন্মদিনের বিষয়টি মনে করিয়ে দিয়ে একটি বিভাগ থাকবে। জন্মদিনে মেসেঞ্জার ব্যবহার করে তাঁকে বার্তা পাঠানো যাবে।

এ ছাড়া সার্চ বারে ফেসবুক মোবাইল সার্চের মতো বন্ধুদের খুঁজে বের করা যাবে।

ফেসবুক কর্তৃপক্ষ জানায়, মেসেঞ্জারে তাঁরা মোবাইল থেকে আসা এসএমএস সমর্থন সুবিধা যুক্ত করবেন। এতে প্রচলিত এসএমএস পাওয়ার পদ্ধতিতে পরিবর্তন আসবে। বিশ্বজুড়ে সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য মেসেঞ্জারের এক হালানাগাদ সংস্করণের মাধ্যমে এ সুবিধা আনা হবে।

তথ্যসূত্র: ফেসবুক নিউজরুম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: