মাগুরার ৪কেজি ওজনের আম ‘ব্রুনাই কিং’ দেখে ঢাকাবাসীর চোখ কপালে

মাগুরানিউজ.কমঃ

mnঢাকা অফিস : 

এক আমের ওজন ৪ কেজি! কিনেছেন কখনো? না কিনলেও এখন দেখতে পাবেন রাজধানীর ফার্মগেটের খামারবাড়ীতে।

আমের নাম ব্রুনাই কিং, পরিপক্ক লম্বাকৃতির প্রতিটি আমের ওজন প্রায় চার কেজি! রাজধানীর খামারবাড়ীতে শুরু হওয়া তিন দিনব্যাপি জাতীয় ফল মেলায় এ ধরনের দেখা মিলবে। আকর্ষণীয় এই আমটি মেলায় শুধুই প্রদর্শনীর জন্য রেখেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 

সরেজমিনে দেখা যায়, মেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্টলে ব্রুনাই কিং জাতের আম প্রদর্শিত হচ্ছে। নতুন এই জাতের আমআমগুলো লম্বায় ১২ ইঞ্চি এবং ব্যাস ১৬ ইঞ্চি। বিশাল আকারের এই আম দেখতে স্টলটিতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় দেখা যায়। 

স্টলের কর্মকর্তা শারমিন আক্তার মাগুরানিউজকে বলেন, ‘খোসা পাতলা ও আটি ছোট আকারের এই আমটি মাগুরা থেকে সংগ্রহ করা হয়েছে।

এদিকে মেলায় অঞ্চলভেদে বিভিন্ন ফলের পৃথক স্টল রয়েছে৷ উত্তরাঞ্চলের ফল, ভাওয়াল ও মধুপুর গড় অঞ্চলের ফল, উপকূলীয় অঞ্চলের ফল, পাহাড়ি অঞ্চলের ফল ইত্যাদি ভাগে ফলের পসরা নিয়ে বসেছে তারা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি উন্নয়ন করপোরেশন ছাড়াও বেসরকারি প্রতিষ্ঠানের অর্ধশতাধিক স্টল বসেছে মেলায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: