মাগুরানিউজ.কমঃ
এখন অার এমন সৌম্যদর্শন বাঙ্গালি দেখিনা। অনায়াসে নায়ক হতে পারতেন। হলেন গায়ক। সলিল চৌধুরী কবি সুকান্ত অার হেমন্ত এমন ত্রয়ী অার কবে জন্মাবে বাংলায়? রাণারের গানে রাত কবে ভোর হবে?
ও অাকাশ সোনা সোনা ও মাটি সবুজ সবুজে এখন অার কন্ঠে গান হয়না হেমন্তবাবু। এখন গান গায় যন্ত্র। এখন গলা শুনে বলে দেয়া যায়না কে গাইছে, মাঝে মাঝে পুরুষ না নারীকন্ঠ তাও গুলিয়ে যায়।
গেয়েছিলেন, পথের মত হারিয়ে যাবো,অাসবোনা ফিরে অার অাসবোনা ফিরে কোনদিন। অাপনাকে যে অাসতেই হবে। পুজোর মাইকে, বাড়ীর জলসায়, অানন্দ বেদনার সকল অায়োজনে গাইতে হবে। গীত হবেন অাজীবন।
শুভ জন্মদিন হেমন্ত মুখোপাধ্যায়।


