চাইলেই পাবেন তবে মাত্র একবারই

মাগুরানিউজ.কমঃ

mnওয়েব ডেস্ক:

প্রতিবছরের মতো এবারো নতুন টাকার নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। বায়োমেট্রিক পদ্ধতিতে আঙ্গুলের ছাপের মাধ্যমে যে কোনো গ্রাহক এই টাকা সংগ্রহ করতে পারবেন।

কেন্দ্রীয় ব্যাংক ছাড়াও ১৯টি বাণিজ্যিক ব্যাংকের ২০টি শাখায় আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে এসব নতুন নোট সংগ্রহ করা যাচ্ছে।

এবার প্রায় ৩০ হাজার কোটি টাকার সমপরিমাণ নতুন নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ৪ জুলাই পর্যন্ত এসব নোট সংগ্রহ করা যাবে।

প্রতিজনকে নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে ১০০টি ৫০ টাকা নোটের একটি বান্ডেল, ১০০টি ২০ টাকা নোটের একটি বান্ডেল, ১০০টি পাঁচ টাকার নোটের একটি বান্ডেল এবং ১০০টি দুই টাকা নোটের একটি বান্ডেল দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভংকর সাহা জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের মতিঝিল, সদরঘাট, চট্টগ্রাম, খুলনা ও সিলেট অফিস এবং ২০টি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এই নতুন নোট ছাড়া হবে। বায়োমেট্রিক পদ্ধতিতে আঙ্গুলের ছাপের মাধ্যমে এক ব্যক্তি একবার মাত্র নতুন টাকা সংগ্রহ করতে পারবেন। কেউ আট হাজার ৭০০ টাকার বেশি নতুন নোট সংগ্রহ করতে পারবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: