মাগুরানিউজ.কমঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা নয় দিনের ছুটির ফাঁদে পড়ছে দেশ। ঈদে সরকারি ছুটির সঙ্গে আগে ও পরের দুই দিন করে সাপ্তাহিক ছুটি এবং অঘোষিত ছুটি সব মিলিয়ে মোট নয় দিনের ছুটি কাটানোর সুযোগ থাকছে।
এবার ৬ জুলাই (বুধবার) সম্ভাব্য ঈদুল ফিতর ধরে ৫ থেকে ৭ জুলাই তিনদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ঈদের সরকারি ছুটি থাকবে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার। এছাড়াও রোববার (৩ জুলাই) শবে কদরের ছুটি রয়েছে। এর পরে সোমবার (৪ জুলাই) একদিন অফিস রয়েছে। ফলে ওইদিন অফিসে এক রকম অঘোষিত ছুটি থাকবে। সে হিসেবে ছুটি শুরু হবে ১ জুলাই (শুক্রবার) থেকে ৯ জুলাই (শনিবার) পর্যন্ত।
এছাড়াও ব্যাংক, বিমা ও অফিস-আদালতের কর্মকর্তা ও কর্মচারীরাও ৪ জুলাই বন্ধ নিয়ে টানা নয় দিন ছুটির পরিকল্পনা করছেন বলে জানা গেছে।


