মাগুরায় সাকিব ভক্তদের উচ্ছাস, ঘরোয়া ক্রিকেটে সাকিবের প্রথম ‘পাঁচ’।

মাগুরানিউজ.কমঃ

mnক্রীড়া প্রতিবেদক : ব্যাট হাতে ২৪ বলে ৫৭ ও বল হাতে ১৮ রানে ৫ উইকেট। ব্যাটে-বলের এমন পারফরম্যান্স যেন শুধু সাকিব আল হাসানের নামের পাশেই মানায়!

ঢাকা লিগে বুধবার বিকেএসপিতে সাকিব যেন রুদ্ধমূর্তি ধারণ করেন। সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে মোহামেডানকে ২৬০ রানে হারায় আবাহনী।

আগে ব্যাটিং করে আবাহনী ৫ উইকেটে ৩৭১ রান সংগ্রহ করে। জবাবে মাত্র ১১১ রানে অলআউট হয়ে যায় মোহামেডান।

ব্যাট হাতে আবাহনীর হয়ে জ্বলে ওঠেন লিটন কুমার দাস, সাকিব ও ভারতের দিনেশ কার্তিক। ম্যাচসেরা নির্বাচিত হওয়া লিটন ১৩৯ রান করেন। কার্তিকের ব্যাট থেকে আসে ১০৯ রান। তবে দলের স্কোরকে চূড়ায় নিয়ে যান মূলত সাকিব। শেষ দিকে তার ৫ ছক্কা ও ২ চারের ৫৭ রানের ঝোড়ো ইনিংসে ৩৭১ রানের সংগ্রহ পায় আবাহনী।

বল হাতে নিয়েও দ্যুতি ছড়ান সাকিব। নিজের প্রথম ওভারে সাকিবের শিকার ইজাজ আহমেদ। প্রথম স্পেলে ৩ ওভারে একটি মেডেনসহ ৯ রানে নেন ১ উইকেট।

১৫তম ওভারে বল হাতে নিয়ে মাত্র ১ ওভার করেন সাকিব। তবে নিজের তৃতীয় স্পেলে পেয়ে যান বড় সাফল্য। ২১তম ওভারে সাকিব আউট করেন আরিফুল হককে। পরের দুই ওভারে আরো তিন উইকেট নিয়ে ঘরোয়া লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথমবারের মতো পাঁচ উইকেটের স্বাদ পান বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

ওয়ানডে ও লিস্ট ‘এ’ ক্রিকেট মিলিয়ে দ্বিতীয়বার ইনিংসে পাঁচ উইকেট নিলেন সাকিব। গত নভেম্বরে বাংলাদেশের হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে নেন ৪৭ রানে ৫ উইকেট।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: