মাগুরার মহম্মদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-১

মাগুরানিউজ.কম:
 
mn
 
মাগুরার মহম্মদপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় রাশিদা (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নিহতের স্বামী সোনা সর্দার(৫০) আহত হয়েছেন বলে জানা গেছে।
 
মঙ্গলবার দুপুরে উপজেলার শিরগ্রাম নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত রাশিদার স্বামী সোনা সর্দার জানান, দুপুরে তিনি ও স্ত্রী রাশিদা শিরগ্রাম বাজার থেকে অটোবাইক যোগে বাড়ি যাবার পথে পেছন দিক থেকে আসা একটি অটো চালিত ভ্যান তাদের ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে তাদের বহনকরা অটোবাইকটি রাস্তার খাদে পড়ে যায় এবং স্বামী-স্ত্রী দুজনেই গুরুতর আহত হন। আহত অবস্থায় এলাকাবাসী তাদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে গেলে সেখানে রাশিদার মৃত্যু হয়।
 
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: