পরকিয়ার জেরে মাজেদুল হত্যা: আসামির স্বীকারোক্তি

মাগুরানিউজ.কম:
12043222_754075631404865_4995379365250341308_nমাগুরার মহম্মদপুর উপজেলার শিরগ্রামের চাঞ্চলকর মাজেদুল শেখ (২৩) হত্যা মামলার প্রধান আসামি বিপু মোল্লাকে (৩১) গ্রেফতার করেছে পুলিশ। স্ত্রীর সাথে পরকীয়া প্রেমের কারণে মাজেদুলকে হত্যা করেছেন মর্মে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বিপু।
 
রবিবার দুপুরে মাগুরা পুলিশ সুপার কার্যালয়ে আসামি বিপু মোল্লাকে সাংবাদিকদের সামনে হাজির করা হয় ।
 
বিপু মোল্লা জানান, তার স্ত্রীর সঙ্গে মাজেদুল শেখ কয়েকবার অবৈধ সম্পর্ক করে। তাই বিপু তাকে কুপিয়ে হত্যা করে লাশ মাটিতে পুতে রেখেছিল । গ্রেফতার বিপু মোল্লা উপজেলার শিরগ্রামের পূর্বপাড়া এলাকার  কাওসার মোল্লার ছেলে । নিহত মাজেদুল একই গ্রামের বাসিন্দা। তিনি একজন কৃষি শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন।
 
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর ২০১৫ রাতে মাছ ধরার কথা বলে জাল নিয়ে বাড়ি থেকে বের হয় মাজেদুল শেখ । এর পর তিনি আর বাড়িতে ফেরেননি। শিরগ্রামের বাসিন্দা তৌহিদ খাঁন তার বাড়ির পাশে বাঁশ কাটতে গিয়ে গর্তের ভিতর মানুষের হাত দেখে লোকজনকে খবর দেন। পরে এলাকাবাসীর খবরে পুলিশ লাশ উদ্ধার করে। এরপর পুলিশ তদন্ত করে বিপুকে আটক করে।
 
পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: