মাগুরানিউজ.কম:
খালার বাড়ি বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে মহুয়া (১২) নামের শিশুর মৃত্যু হয়েছে।
রোববার বেলা তিনটার দিকে মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুরের খালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
খালু কিবলু বিশ্বাস জানান, মাগুরা সদরের তোরাফ লস্করপুরের বাসিন্দা সাহেব আলীর স্ত্রী মাসুমা মেয়েকে নিয়ে খালিয়া বোনের বাড়ি বেড়াতে আসেন। সবার অজান্তে পুকুরে গোসল করতে নামলে শিশু মহুয়া ডুবে যায়। সে সাঁতার জানত না। পরিবারের লোকজন খবর পেয়ে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এক ভাইবোনের মধ্যে মহুয়া বড়। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

