মাগুরার মহম্মদপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

মাগুরানিউজ.কম:
mnমাগুরা মহম্মদপুরের খদ্দফুলবাড়ি এলাকায় গোখরা সাপের কামড়ে মারুফা (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।বুধবার সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
 
মারুফা খদ্দফুলবাড়ি এলাকার মাফুজার মিয়ার মেয়ে ও খদ্দফুলবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্রী।
 
মারুফার বাবা জানান, আনুমানিক ভোর ৪ টার দিকে ঘুমের ঘরে মারুফাকে সাপে কামড় দেয় । এসময় মারুফার চিৎকারে পরিবারের সবার ঘুম ভেঙ্গে যায়। সাপটি কামড়ানোর পর ঘর থেকে বের হবার চেষ্টা করলে লোকজন ডেকে সাপটিকে পিটিয়ে মেরে ফেলা হয়। 
 
পরে স্থানীয় লোকজনের সহায়তায় মেয়েটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ওঝা আতর আলী শেখের কাছে চিকিৎসার জন্য নেওয়া হয়। দীর্ঘসময়েও অবস্থার উন্নতি দেখতে না পেয়ে পরে তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: