মাগুরার মহম্মদপুরে তুচ্ছ ঘটনায় বিরাট সংঘর্ষ। নিয়ন্ত্রনে ৬৫ রাউন্ড গুলি

file (8)

মাগুরানিউজ.কম: আজ বিকালে মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া বাজারে দুই গ্রামবাসীর মধ্য ভয়াবহ সংর্ষের ঘটনা ঘটেছে। 

সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের লোকজন ডাঙ্গাপাড়া বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট ও হামলা ও ভাংচুর চালায়। আগুনে অন্তত পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মীভূত হয়েছে। সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৬৫ রাউণ্ড শটগানের গুলি নিক্ষেপ করেছে পুলিশ। এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে জানা গেছে, সোমবার (১৪সেপ্টেম্বর) সকালে উপজেলার বনগ্রাম কিমস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র রহমান ও সপ্তম শ্রেণির ছাত্র জামালের মধ্যে স্কুলে হাতাহাতি হয়। তাদের বাড়ি উপজেলার পাশ্ববর্তি ম-লগাতি ও রোনগর গ্রামে। এই দুই গ্রামবাসীর মধ্যে পূর্বথেকেই বিরোধ চলে আসছে। এ ঘটনায় দুই গ্রামের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়।

এই ঘটনায় মহম্মদপুর থানার ওসি নিজে উপস্থিত থেকে উভয়পক্ষকে ডেকে মঙ্গলবার (১৫) মিমাংসা করেন। এরপরও দুই গ্রামবাসি ঘটনার বদলা নিতে রণ পস্তুতি নিতে থাকে।

আাজ বুধবার (১৬সেপ্টেম্বর) নহাটা পুলিশ ফাড়ির দুই এসআইয়ের নেতেৃত্বে বনগ্রাম স্কুল মাঠে বিষয়টি নিষ্পত্তির জন্য সালিস বৈঠক বসে। সালিসে ম-লগাতি গ্রামের পক্ষে অলিয়ার রহমান, আব্দুর রহমান ও রোনগর গ্রামের পক্ষে নেতৃত্ব দেন জাফর মিয়া ও আসাদ মিয়া। এই চারজনই আওয়ামীলীগের স্থানীয় পর্যায়ের নেতা।

সালিস চলাকালে বাকবিতণ্ডার একপর্যায়ে চার নেতার সমর্থক মণ্ডলগাতি ও রোনগর গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়। প্রায় দুই ঘন্টা স্থায়ী সংঘর্ষে দেশী অস্ত্রশস্ত্র নিয়ে এক অপরের উপর হামলা চালায়। হামলা, আগুনে পুড়ে ও পুলিশের গুলিতে উভয়পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। আহতরা মাগুরা সদর হাসপাতাল, মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাশ্ববর্তী নড়াইলের লোহাগড়া হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

 

পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রনে আনার জন্য ৬৫ রাউ- শটগানের গুলি নিক্ষেপ করেছে বলে জানা গেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। গুলিতে আহতরা হলেন মনির (২৫), ছন্টু (৩৫),হেমায়েত (২৪) ও ফরহাদ (২৫)। এদের সবার বাড়ি রোনগর গ্রামে। বাকিদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশের গ্রেফতারর এড়াতে আাহতরা অজ্ঞাত জায়গায় চিকিৎসা নিচ্ছেন।

এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুনরায় সংঘর্ষেও আশঙ্কায় লোকজনকে নিরাপদ যায়গায় চলে যেতে দেখা গেছে। পুলিশ এই ঘটনায় কয়েকজনকে আটক করলেও নাম বলতে রাজি হয়নি।
মাগুরার সহকারি পুলিশ সুপার তারিকুল ইসলাম ও সিনিয়র সহকারি পুলিশ সুপার (সার্কেল) সূদর্শন কুমার রায় ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোন মামলা হয়নি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: