মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুরের মৌশা গ্রামের নূরুল ইসলাম মাস্টার, আছাদুজ্জামান, ও মোক্তার হোসেনের বাড়িতে বুধবার দিবাগত রাতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে।
সন্দেহভাজন এক ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসি।
ডাকাতরা তিনটি পরিবারকে অস্ত্রের মুখে জিম্মী করে নগদ টাকাসহ প্রায় ৫লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে যায়।

