মাগুরাতে সকাল থেকেই বিরামহীন বৃষ্টি: চলবে আরও দুই দিন

মাগুরানিউজ.কমঃ 

mns

প্রবল মৌসুমী বায়ুর প্রভাবে সারাদেশের সাথে মাগুরাতেও থেমে থেমে হালকা, হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আরও দুইদিন এমন অবস্থা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ মো. হুমায়ুন কবির মাগুরানিউজকে বলেন, দেশের আবহাওয়ায় মৌসুমী বায়ু সক্রিয় থাকায় এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় ‍বাষ্প চলে আসায় সারাদেশে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। কেবল বর্ষা মৌসুমের প্রথম সপ্তাহ পার হয়েছে, এখনও দেড় মাস স্বাভাবিক বৃষ্টিপাত হবে, তবে আগামী ৭২ ঘণ্টা পরে মৌসুমী বায়ুর প্রভাবে সারাদেশে থেমে থেমে যে বৃষ্টিপাত হচ্ছে, তা কমে আসবে।

তিনি আরও বলেন, বৃষ্টিপাত হওয়ার কারণে রাতে সারাদেশের তাপমাত্রাও ১ থেকে দেড় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসবে।

তবে আবহাওয়ার পূর্বাভাস বিষয়ক ওয়েবসাইট অ্যাকুওয়েদার বলছে, মৌসুমী বায়ুর প্রভাবে জুলাই মাস পুরোটা জুড়েই বৃষ্টিপাত হবে। প্রতিবেশী দেশ ভারতে বন্যা হওয়ায় জুলাই মাসজুড়ে এর প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে। জুলাইয়ের মাঝামাঝি সময়ে বৃষ্টিপাতের পরিমাণ কমে এলেও আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: