মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুর উপজেলার মধুমতি নদীর পাড়ে জেলেপাড়া গ্রাম। ওই গ্রামে আজ সন্ধায় গিয়ে দেখা যায়, দরিদ্র মানুষ অনেক স্থানে আগুন জ্বালিয়ে নিজেদের শীত থেকে রক্ষা করার চেষ্টা করছে। গরম কাপড়ের অভাবে ওই গ্রামে অন্ততঃ আড়াই হাজার মানুষ কষ্টে আছে।
আজ জেলার শীতার্ত এসব মানুষদের ৫০জনকে কম্বল বিতরন করা হয়েছে।
ডিসেম্বরেই মাগুরাকে শীতার্তমুক্ত করার লক্ষে ‘মাগুরা নিউজ’র বিশেষ মানবিক আবেদন ব্যাপক সাড়া ফেলেছে। শুরু হয়েছে বিভিন্ন উদ্যোগে শীত থেকে রক্ষার উপকরন সহায়তা। প্রত্যাশা সকলের মিলিত প্রচেষ্টায় এবারের শীতে আর কষ্ট পাবেনা মাগুরার একজন মানুষও।
সহায়তা ও মূল্যবান মতামত জানাতে – 01736 180 789 ও 018 5548 5538 নাম্বারে।
ই মেইল – maguranewsbd@gmail.com


