মাগুরানিউজ.কমঃ
মাগুরার শালিখার আড়পাড়া’য় কানুর খালে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা আড়বাঁধ দিয়ে মাছ চাষ করায় এলাকার নিম্নআয়ের মানুষেরা চরম সংকটে দিন কাটাচ্ছিল। বিষয়টি কতৃপক্ষের দৃষ্টিগোচরে এলে অবৈধ দখলে থাকা ১৭টি আড়বাঁধ আজ উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।


