চিকিৎসা শেষে মাগুরা ছেড়ে নিজ ভূবনে ফিরলো সেই ‘ঈগল’

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের খর্দ ফুলবাড়ি গ্রামের সড়কের পাশ থেকে ফেব্রুয়ারীতে উদ্ধার হওয়া সেই বিরল প্রজাতির ঈগল পাখিটি অবশেষে চিকিৎসা শেষে সুস্থ হয়ে আজ নিজ ভূবনে ফিরেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মো: শাহীন হোসেন বিরল প্রজাতির ঈগল পাখিটি অবমুক্ত করেন। 

মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মো: শাহীন হোসেন জানান, ফেব্রুয়ারির ১১ তারিখ বিকেল চারটারদিকে তিনি দাপ্তরিক কাজে গাড়িতে করে নহাটার দিকে যাচ্ছিলেন। পথে খর্দফুলবাড়ি এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একদল শিশুর পা বাঁধা অবস্থায় ঈগল পাখিটি নিয়ে টানা-হেচড়া করছিল। স্থানীয়দের সহায়তায় তিনি পাখিটি উদ্ধার করে তার বাসভবনে নিয়ে আসেন।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোঃ গোলাম মোস্তফার তত্ত্বাবধানে তার বাসভবনের একটি কক্ষে পাখিটির চিকিৎসা চলে।

মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মো: শাহীন হোসেনের এই কর্মকান্ডে সাধুবাদ জানিয়েছে ‘মাগুরানিউজ’ ও মাগুরার সচেতন নাগরিক সমাজ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: