বিগবসের বাড়িতে সাকিব, টিভিতে চোখ মাগুরাবাসির।

মাগুরানিউজ.কমঃ

mnওয়েব ডেস্ক-

বিগবস‬ এর বাড়িতে গেলেন তারকা ক্রিকেটার সাকিব-আল-হাসান। কালার্স বাংলায় হওয়া জনপ্রিয় ভারতীয় রিয়েলিটি শো বিগবসে তার সঙ্গে আরো ছিলেন কলকাতা নাইট রাইডার্সের উমেশ যাদব‬, ‎জেসান হোল্ডার‬, ‎সূর্য কুমার যাদব। 

‬চিত্রনায়ক জিৎ এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সঙ্গে তারা খেললেন ক্রিকেট, নাচলেন গানের তালে তালে। তবে এ চার ক্রিকেটারের মধ্যে একমাত্র সাকিবই ছিলেন বাংলাভাষী। তাই সবাই তাকে নিয়েই বেশি মেতে উঠেন। 

অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাকিব আল হাসান বলেন, ‘খুবই এক্সপিরিয়েন্স ছিল আমাদের জন্য। এটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স। খুবই ইনজয় করলাম আমরা চারজনে মিলে। একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্সে সবাই খুব মজা করলো। এটা ভালো লাগলো। আমি শিউর যে ওনাদেরও (অংশগ্রহণকারীরা) সময়টা ভালো কাটলো। আমরা খুবই খুশি, খুবই হ্যাপি। সবাইকে বেস্ট উইশেস।’ 

তার আগে এ চার ক্রিকেটারকে স্বাগত জানায় বিগবস। তিনি বলেন, ‘আজ বিগবসে এসেছেন ক্রিকেট বিশ্বের চার মহারতি।’ তখন একে একে চারজনের নাম বলেন তিনি। 

এ সময় ক্রিকেটারদের সঙ্গে অংশগ্রহণকারীদের পরিচয় করিয়ে দেন বিগবসের ক্যাপ্টেন সঙ্গীত শিল্পী শিলাজিৎ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: