‘আমাগের বাড়িতে ডিসি স্যার আইছিলেন’- দীর্ঘ লাফে বাংলাদেশ চ্যাম্পিয়ন মাগুরার হরেকৃষ্ণপুরের কামরুল।

মাগুরানিউজ.কমঃ


mnবিশেষ প্রতিবেদক-

মাগুরার মহম্মদপুরের প্রত্যন্ত গ্রাম হরেকৃষ্ণপুর। ঐ গ্রামের ওলিয়ার রহমানের ছেলে ও হরেকৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র কামরুল ইসলাম গত ২১ মার্চ অনুষ্ঠিত আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় দীর্ঘ লাফে সারাদেশের মধ্যে প্রথম ও ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় তৃতীয় হয়।

মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদফতরের মাল্টিপারপাস হলে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।

জেলা প্রশাসক মুহ. মাহাবুবর রহমান গতকাল দুপুরে হরেকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। এসময় তিনি কামরুলের হাতে নগদ ১০ হাজার টাকা ও ক্রীড়া পোশাক তুলে দেন।

জেলা প্রশাসক মহোদয় বিদ্যালয়ের শিক্ষকদের কাছে কামরুল ইসলামের খোঁজখবর নেন। পরে তিনি স্কুল থেকে প্রায় এক কিলোমিটার পথ পায়ে হেটে কামরুলের বাড়িতে যান। জেলা প্রশাসককে দেখতে গ্রামের নারী পুরুষেরা ভীড় করেন।

কামরুলের প্রতিভার বিকাশে দারিদ্রতা যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সে জন্য সব ব্যবস্থাই নেয়া হবে বলে জেলা প্রশাসক মুহ: মাহাবুববর রহমান আশ্বাস দেন।

এসময় তিনি মানসম্মত শিক্ষা নিশ্চিত ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার জন্য সকলকে আহবান জানান।

কামরুলের মা রূপালী বেগম জানান, পাঁচ সদস্যের পরিবারের তিন বেলা ঠিকমতো খাবারই জোটে না। শত অভাবের মধ্যেও আমার ছেলে খেলাধুলা করে। আজ ডিসি সাহেব আমাদের বাড়িতে এসেছেন। এজন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: